২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরাক পুনর্গঠন' ব্যয় করুক ইরাকিরাই, চায় যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠন ব্যয়, মার্কিন সামরিক যানের তেল খরচসহ যুক্তরাষ্ট্র পরিচালিত বিভিন্ন অভিযানের খরচ এখন থেকে ইরাকিদেরই বহন করা উচিৎ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের সিনেটররাই এর মধ্যে রয়েছেন। বাগদাদকে এসব খরচ বহন করতে হবে এমন বিধানসহ একটি প্রস্তাব কংগ্রেসে উত্থাপনের আগে কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটর বৃহস্পতিবার এ দাবি উত্থাপন করেন।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 06:16 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠন ব্যয়, মার্কিন সামরিক যানের তেল খরচসহ যুক্তরাষ্ট্র পরিচালিত বিভিন্ন অভিযানের খরচ এখন থেকে ইরাকিদেরই বহন করা উচিৎ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের সিনেটররাই এর মধ্যে রয়েছেন। বাগদাদকে এসব খরচ বহন করতে হবে এমন বিধানসহ একটি প্রস্তাব কংগ্রেসে উত্থাপনের আগে কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটর বৃহস্পতিবার এ দাবি উত্থাপন করেন। ডেমোক্র্যাট সিনেটর বেন নেলসন জানান, তেলের উচ্চ মূল্যের কারণে ইরাকে প্রত্যাশার তুলনায় উদ্বৃত্ত বাজেট হচ্ছে। তিনি বলেন, "নিজস্ব বিনিয়োগ নিয়ে ইরাকের ভবিষ্যতের দায়-দায়িত্ব নেওয়ার এখনই সময়।" ইরাক যুদ্ধে মার্কিন বাহিনী এবং অন্যান্যদের অর্থ বরাদ্ধ কমিটির সদস্য নেলসন বলেন, "ইরাকের ভাবিষ্যৎ বিনির্মাণের প্রতিটি পদক্ষেপে অর্থায়ন করতে গিয়ে মার্কিন জনগণ ক্রমেই ক্লান্ত হয়ে পড়ছে।" ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর বুশ প্রশাসনের অনেক কর্মকর্তারই ধারণা ছিল, তেল রপ্তানীর রাজস্ব দিয়ে ইরাক নিজেই নিজেকে পুনর্গঠিত করতে পারবে। কিন্তু প্রশাসন পরবর্তীকালে এ কাজের জন্য প্রয়োজনীয় আইনের বিরোধিতা করে। রিপাবলিকান সিনেটর সুসান জানান, ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনীর গাড়ির জ্বালানির জন্য প্রতিমাসে পেন্টাগনের ১৫৩ মিলিয়ন ডলার ব্যয় হয়। সেইসঙ্গে তিনি আরও বলেন, ইরাকের নাগরিকদের মধ্যে ভর্তুকিতে তেল দেওয়া হলেও ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনীকে তা কখনওই দেওয়া হয় না। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ইভান বে জানান, ইরাকে মার্কিন বাহিনীকে প্রতি গ্যালন গ্যাসোলিনের জন্য তিন দশমিক ২৩ ডলার দিতে হয়। অন্যদিকে, ইরাকিদের দিতে হয় এক দশমিক তিন ডলার। সিনেটররা বলেন, এই খরচসহ অন্যান্য খরচ ইরাক সরাসরি অথবা ঋণের মাধ্যমে দেবে। এসব খরচের মধ্যে কিছু অস্ত্রের খরচ, ইরাকি সেনাদের প্রশিক্ষণের খরচ এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর খরচও রয়েছে। মার্কিন কংগ্রেসের তদন্ত শাখা সরকারের জবাবদিহিতা কার্যালয় ইতোমধ্যেই ইরাকের তেল রাজস্ব খতিয়ে দেখছে। ইরাকের নিজস্ব নিরাপত্তা ও পুনর্গঠনে বাগদাদ কতটুকু অর্থ ব্যয় করছে তা নির্ধারণ করাই এর উদ্দেশ্য। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান মিশিগানের কার্ল লেভিন এবং ভার্জিনিয়ার সিনেটর জন ওয়ার্নার এর অনুরোধে চলছে এই তদন্তকাজ। লেভিনের অভিযোগ, উদ্বৃত্ত বাজেটের তহবিল থেকে ইরাক সুদ পাচ্ছে। আর সেই সুদ ইরাক গচ্ছিত রাখছে বিদেশি ব্যাংকগুলোতে। অথচ যুক্তরাষ্ট্র দিনে পর দিন ইরাকে বাজেট ঘাটতি আর দেশে ঋণের বোঝা সামাল দিয়ে চলেছে। ইরাক পুনর্গঠন প্রজেক্টগুলোতে যুক্তরাষ্ট্রের ব্যায়ের হিসাব দিয়ে নেলসন জানান, এ সমস্ত প্রজেক্টে যুক্তরাষ্ট্র ৪৫ বিলিয়ন ডলার খরচ করেছে। ওদিকে, সিনেটর কলিন্স জানান, এ বছর ইরাক ৬০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত বাজেট পেতে পারে। কিন্তু এবার ইরাককে তাদের নিজেদের ব্যয়ভার বহনের ভার নিজেদের হাতে তুলে দেওয়ার উপায় খোঁজার বিষয়টি হোয়াইট হাউজ খোলামেলাভাবেই বিবেচনায় নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের বাজেট পরিচালক জিম নাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/এলকিউ/১৪২৬ ঘ.