২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৪৯ জন নিহত

ইরাকের উত্তরাঞ্চলে এক শেষকৃত্যানুষ্ঠানে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। জঙ্গিরা যে উত্তরে নতুন করে হামলা জোরদার করছে এটি তারই ইঙ্গিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

বাগদাদ, এপ্রিল, ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলে এক শেষকৃত্যানুষ্ঠানে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। জঙ্গিরা যে উত্তরে নতুন করে হামলা জোরদার করছে এটি তারই ইঙ্গিত। হামলা থেকে বেঁচে যাওয়া মানুষেরা বলছেন, বুধবার যুক্তরাষ্ট্র-সমর্থিত স্থানীয় একটি নিরাপত্তা ইউনিটের দুই নিহত সদস্যের শেষকৃত্যানুষ্ঠানে ওই হামলা হয়। সুন্নি আল-কায়েদা জঙ্গিরাই হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করার জন্য স্থানীয় ইরাকি নিরাপত্তা ইউনিটগুলোতে হামলার অঙ্গীকার করেছে সুন্নি আল-কায়েদা জঙ্গিরা। ইরাকে কয়েকমাসের মধ্যে এটি অন্যতম বড় ধরনের জঙ্গি হামলা। পুলিশ বলছে, দিয়ালা প্রদেশের আদহেইম শহরের কাছে সুন্নি আরব গ্রামে তাঁবুর নীচে চলমান শেষকৃত্যানুষ্ঠানে ঢুকে পড়ে বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। আহত এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, "হঠাৎ করেই আগুনের গোলায় ঢেকে যায় তাঁবু। আমি মাটিতে পড়ে যাই। আশেপাশে অনেক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পাই। পরে কিরকুক হাসপাতালের বাইরে ট্রাকে করে নিয়ে আসা হয় অনেক মৃতদেহ। নিহতদের শোকার্ত আত্মীয়-স্বজনদের আহাজারিতে ভারী হয় বাতাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৯ঘ.