জাতিসংঘ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের সুষ্ঠু ফল নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার জাতিসংঘ আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছে পশ্চিমা দেশগুলো। ওদিকে, অবিলম্বে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের জন্য তাগাদা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)।
ইইউ জানিয়েছে, ফল প্রকাশে আরও বিলম্ব হলে তা গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শীর্ষ সম্মেলনে পশ্চিমা দেশগুলো জিম্বাবুয়ের প্রতি নির্বাচনের সুষ্ঠু ফল নিশ্চিত করার আহ্বান জানালেও আফ্রিকার দেশগুলো বিষয়টি এড়িয়ে গেছে।
জিম্বাবুয়েতে গত ২৯ মার্চ একই সঙ্গে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হয়নি। পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)।
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন নিরাপত্তা পরিষদের সম্মেলনে বলেন, "কেউই মনে করে না প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জিম্বাবুয়ের নির্বাচনে জিতেছেন।"
তিনি আরও বলেন, "জালিয়াতির নির্বাচন আদৌ কোনো গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। আমরা এখান থেকে একটি পরিস্কার বার্তা দিতে চাই তা হলো জিম্বাবুয়ের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আমরা আছি।"
নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকা জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য এই সম্মেলন আহ্বান করে। জিম্বাবুয়ের বিষয়টি তারা আলোচনার তালিকায় রাখেনি। তবে পশ্চিমা দেশগুলো জিম্বাবুয়ের বিষয়ে আলোচনার দাবি জানায়।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি এই সম্মেলনে সভাপতিত্ব করেন। তিনি দাবি করেন জিম্বাবুয়ের সমস্যা জিম্বাবুয়ের সমস্যার সমাধান সাউদার্ন আফ্রিকান ডেভোলপমেন্ট কমিউনিটি সমাধান করতে পারে।
সম্মেলন শেষে এমবেকি সাংবাদিকদের বলেন, জিম্বাবুয়ের সমস্যার সমাধান করতে হলে মধ্যস্থতাকারীদের দেশটির প্রেসিডেন্টে মুগাবে ও বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে।
এদিকে, প্রাত্যহিক ব্রিফিংয়ে ইইউ'র এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, "আন্তর্জাতিক স
bdnews24