২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কিশোর নিহত

পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলায় এক কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা এবং স্থানীয় অধিবাসীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 10:54 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

জেনিন, পশ্চিম তীর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলায় এক কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা এবং স্থানীয় অধিবাসীরা একথা জানিয়েছে। ওই কর্মকর্তারা জানান, জেনিনের কেবাতিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ইসলামি জিহাদ বিদ্রোহীদের ঘিরে ফেলে। এ সময় দুপক্ষের গুলি বিনিময়ের সময় ওই কিশোর নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন বিদ্রোহিদের খোঁজে প্রায়ই পশ্চিম তীরে এরকম আকস্মিক অভিযান চালিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২১৫ ঘ.