দিলি, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অষ্ট্রেলিয়ায় দুই মাসের বেশি চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিমুরের প্রেসিডেন্ট হোসে রামস হোর্তা। গত ফেব্র"য়ারিতে রাজধানী দিলির বাসভবনে বিদ্রোহী সেনাদের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় নেওয়া হয়।
শান্তিতে নোবেল জয়ী হোর্তা অস্ট্রেলিয়া থেকে বিমানযোগে বৃহস্পতিবার দিলির বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী জানানা গুসামাও, বিরোধী দলের নেতা মারি আলকাতিরি, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য এবং কূটনীতিকরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট হোর্তা বিমান থেকে নামার সময় সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে তাকে অভিবাদন জানায়। এ সময় বিমান বন্দরে হাজার হাজার জনতা জাতীয় পতাকা এবং হোর্তার ছবি নেড়ে তাকে অভিনন্দন জানান। তারা "জয় প্রেসিডেন্ট রামোস হোর্তা" বলে স্লোগান দেয়।
৫৮ বছর বয়সী হোর্তা গত ১১ ফেব্র"য়ারি পূর্ব তিমুরের রাজধানী দিলির নিজ বাড়িতে বিদ্রোহী সেনাদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এর পরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য অষ্ট্রেলিয়ার ডারবানে নিয়ে যাওয়া হয়।
দেশে ফেরার পর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে হোর্তা বলেন, "তিমুরে ফিরে আসতে পেরে আমি খুশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২২৩ ঘ.
bdnews24