২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পোপ বেনেডিক্টর প্রথম সফর

পোপ হিসেবে এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ষোড়শ বেনেডিক্ট। মেরিল্যান্ডের এন্ড্রুইজ বিমান ঘাঁিটতে পোপকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বুধবার পোপের ৮১ তম জন্মদিনের দিনেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 09:51 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পোপ হিসেবে এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ষোড়শ বেনেডিক্ট। মেরিল্যান্ডের এন্ড্রুইজ বিমান ঘাঁিটতে পোপকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বুধবার পোপের ৮১ তম জন্মদিনের দিনেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন তিনি। এছাড়াও এই সফরে পোপ ওয়াশিংটন ব্যাসিলিকায় যুক্তরাষ্ট্রের রোমান ক্যাথলিক বিশপদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পোপের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও পেপের জন্ম দিন উপলক্ষে প্রেসিডেন্ট বুশের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে পোপ এ অনুষ্ঠানে যোগ দেবেন না। হোয়াইট হাউস থেকে বুশের মুখপাত্র ডানা পেরিনো জানান, পোপের আগমন উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানটি কোনো অতিথির আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে নয় সহস্রাধিক অতিথি যোগ দেবেন। এছাড়াও পোপ যুক্তরাষ্ট্রের জাতীয় উপসনালয়ের বিশপদের সঙ্গে দেখা করবেন এবং ধারণা করা হচ্ছে ধর্মযাজকদের দ্বারা শিশুদের যৌন নিপীড়ণ কেলেংকারির বিষয়ে আলোচনা করবেন। এ বিষয়টি তাকে, "গভীরভাবে লজ্জায়" ফেলে দেয় বলে এর আগে মন্তব্য করেছিলেন পোপ। মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং পোপ গর্ভপাত এবং মানব ভ্র"ণ সংক্রান্ত গবেষণার বিরোধী। তারা এই বিষয়ে একমত হলেও ইরাক যুদ্ধের মতো বিষয়গুলোতে তাদের মধ্যে কোনো ঐকমত্য দেখা যায় নি। ভ্যাাটিকান সিটি ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রসনের বিরোধিতা করলেও এখন মার্কিন বাহিনীকে সংখ্যালঘু খ্রিস্টানদের স্থিরতা প্রদানের সাহায্যকারী হিসেবে দেখছে। বুশের সঙ্গে পোপের কি ধরনের আলোচনা হবে জানতে চাওয়া হলে বুশের ওই মুখপাত্র বলেন, "আমার মনে হয় না প্রেসিডেন্ট ইরাক বিষয়ে পোপের সঙ্গে দীর্ঘ সময় কথা বলার পরিকল্পনা করেছেন। তবে, হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, "তারা সন্ত্রাসবাদ এবং চরমপন্থার মতো মূল বিষয় নিয়ে কিছু আলোচনা করতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৪৫ ঘ.