২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা ৩৩

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর গোমায় মঙ্গলবারের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩৩ জন বলে জানিয়েছে দেশটির সরকার। এতে আহত হয়েছেন আরও ৮০ জন। অবশ্য এর আগে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন নিহতের সংখ্যা ৭০ জনেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 05:54 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

গোমা, কঙ্গো, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর গোমায় মঙ্গলবারের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩৩ জন বলে জানিয়েছে দেশটির সরকার। এতে আহত হয়েছেন আরও ৮০ জন। অবশ্য এর আগে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন নিহতের সংখ্যা ৭০ জনেরও বেশি। হেওয়া বোরা এয়ারওয়েজের ম্যাকডোনেল ডগলাস ডিসি-৯ বিমানটি গোমা থেকে উড্ডয়নের সময় খারাপ আবহাওয়ার কারণে পাইলট উড্ডয়ন প্রচেষ্টা বন্ধ করতে বাধ্য হন এবং বিমানটি কঙ্গোর গোমার কিভু প্রদেশের একটি ব্যস্ত বাজার এলাকায় এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়। বিমানটিতে ৭৯ জন যাত্রী, ৬ জন ক্রু ছিল। কঙ্গো সরকারের মুখপাত্র এসদ্রাস কাম্বেল ওই দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় জানান, বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং আরও ৮০ জন আহত হয়েছে। এছাড়া তিনি অন্য কোনো তথ্য জানাননি। এর আগে, প্রাথমিক ভাবে স্থানীয় গভর্নর এবং রেড ক্রস জানিয়েছিল, বিমানের যাত্রীদের মধ্যে মাত্র ছয় জন প্রাণে বেঁচেছে এবং ৭০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে হেওয়া বোরা এয়ারওয়েজের বিপণন পরিচালক দ্রিক ক্রামারস জানান, বিমানের ৭৯ জন যাত্রীর মধ্যে বেশির ভাগই প্রাণে বেঁচে গিয়েছে। ক্রামারস রয়টার্সকে বলেন, "বিমানটি বিস্ফোরিত হওয়ার আগেই জাতিসংঘের (শান্তিরক্ষী সেনাদের) সহায়তায় আমরা প্রায় সকল যাত্রীকেই বের করে এনেছি।" এছাড়াও ক্রামারস নিহতের সংখ্যা ২১ জনের বেশি নয় বলেও জানিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন নিহতের সবাই ওই বাজারের লোক যাদের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি গোমা থেকে রাজধানী কিনসাসা অভিমুখে যাত্রা করেছিল। পথিমধ্যে বাজার এলাকা বিরেরেতে এটি বিধ্বস্ত হয়। দিনের বেলা হওয়ায় এলাকাটিতে লোক সমাগম ছিল। অধিবাসীরা বিরাট এক বিস্ফোরণের শব্দ শুনতে পায়। বিমান বিধ্বস্ত হয়ে কয়েকটি ভবনেও আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমডি/এএমটি/১১৪৮ ঘ.