রোম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালিতে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে জয়ী সিলভিও বার্লুসকোনি মঙ্গলবার দেশে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্র"তি দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীর অনুপ্রবেশ ঠেকানোর অঙ্গীকার করেছেন।
৭১ বছর বয়স্ক বার্লুসকোনি সদ্য নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেও পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। নির্বাচনের ফল এখনও পুরোপুরি ঘোষণা না হলেও দেখা গেছে, বার্লুসকোনির পিপল অব ফ্রিডম পার্টি এবং পরাজিত দল ডেমোক্র্যাটিক পার্টি অব ওয়াল্টার ভেলট্রোনির পর তৃতীয় অবস্থানে আছে সেনোফোবিক নর্দান লিগ। ফলে লিগের সমর্থন প্রয়োজন পড়ছে বার্লুসকোনির দলের।
লিগকে খুশী করার চেষ্টায় বার্লুসকোনি অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রতিশ্র"তি দিলেন। তাছাড়া, ইতালিরাও অবৈধ অভিবাসীর বিষয়টি নিয়ে আপত্তি এবং অভিযোগ করে আসছিল।
এক টেলিভিশন সাাৎকারে বার্লুসকোনি বলেন, "প্রথম কাজই হচ্ছে সীমান্ত বন্ধ করা এবং বিদেশি নাগরিকদের সনাক্ত করতে আরও সেনা ক্যাম্প বসানো। বিশেষ করে যাদের কোনো কাজ নেই এবং অপরাধ জগতে জড়িয়ে পড়ছে তাদের সনাক্ত করা প্রয়োজন। দ্বিতীয়ত আমাদের স্থানীয় পর্যায়ে আরও পুলিশ প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৩ঘ.
bdnews24