ওয়াশিংটন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান দাম কোনো সাময়িক ব্যাপার নয়, ২০১৫ সাল পর্যন্ত খাদ্যশস্যের উচ্চমূল্য বজায় থাকবে এবং তা হবে ২০০৪ সালের মূল্যস্তরের চেয়ে বেশি। বিশ্বব্যাংক বুধবার এক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করেছে।
আগামী সপ্তাহের শুরুতে ওয়াশিংটনে সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকের জন্য প্রস্তুত করা ওই নীতি নির্ধারণী প্রতিবেদনে বিশ্বব্যাংক আরও জানিয়েছে, ২০০৮ ও ২০০৯ সাল জুড়েই খাবারের দাম বেশি থাকবে এবং এরপর চাহিদা ও যোগানের ভিত্তিতে দাম কিছুটা কমে আসতে থাকবে। তবে তখন দাম কমতে থাকলেও তা থাকবে ২০০৪ সালের মূল্যস্ত রের চেয়ে বেশি।
একইসঙ্গে বিশ্বব্যাংক প্রধান রবার্ট জেলিক আশঙ্কা প্রকাশ করেছেন যে, খাদ্যদ্রব্যের উচ্চমূল্য কিছু কিছু দেশে দারিদ্র্য বিমোচনের সাফল্য নস্যাৎ করবে এবং দারিদ্র্য বিমোচনের হার কমিয়ে দেবে।
রবার্ট জেলিক বলেন, "আন্তর্জাতিক স
bdnews24