২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাকের সঙ্গে হার্ট অ্যাটাকের সম্পর্ক নেই

মাথায় টাক পড়া বড় ধরনের হৃদরোগের পূর্বলক্ষণ-- এ ধারণা প্রশ্নবিদ্ধ হয়েছে নতুন এক গবেষণায়। পাঁচ সহস্রাধিক লোকের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাথায় টাক পড়া বড় ধরনের হৃদরোগের পূর্বলক্ষণ-- এ ধারণা প্রশ্নবিদ্ধ হয়েছে নতুন এক গবেষণায়। পাঁচ সহস্রাধিক লোকের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে। টাকসনের আরিজনা বিশ্ববিদ্যালয়ের ড. এয়াল শাহার ও তার সহকর্মীরা গবেষণা করে দেখছেন, মাথা ভর্তি চুল এবং টাক মাথার লোকদের মধ্যে হৃদরোগের ঝুঁকির খুব এটা হেরফের হয়না। এছাড়াও, তারা দেখতে পান, মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনীর ওপর ঘন পদার্থের আস্তরনের সঙ্গেও চুল পড়ার কোনো সম্পর্ক নেই। মস্তিষ্কের রক্ত সরবরাহকারী ধমনীর ওপর ঘন পদার্থের আস্তরনকে বলা হয় 'কারোটিড ইন্টিমাল-মেডিয়াল থিকনেস'। এটি 'এথেরোস্কে