টোকিও, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জাপানের ছয় বছর বয়সী প্রিন্সেস আইকো স্কুলে যেতে শুরু করেছে। বৃহস্পতিবার টোকিও-র অভিজাত গাকুশুইন প্রাথমিক স্কুলে পদার্পনের প্রথম দিনে আইকোর মুখে হাসি থাকলেও সে ছিল বেশ খানিকটা বিচলিত।
স্কুলে যাওয়ার সময় আইকোর সঙ্গে ছিল তার বাবা জাপানের বর্তমান ক্রাউন প্রিন্স নারুহিতো এবং মা ক্রাউন প্রিন্সেস মাসাকো। বিচলিত আইকোকে তার মা সাহস জোগালে তাকে হাসতে দেখা যায়।
জাপানের সংবাস সংস্থা কিয়োদো জানিয়েছে, রাজপরিবারের সদস্য হলেও আইকো প্রতিদিন জাপানের অন্যান্য সাধারণ শিশুদের মতোই পায়ে হেঁটে স্কুলে যাবে।
জাপানের রাজ সিংহাসনের পুরুষ উত্তরসুরী না থাকায় আইকোকেই সিংহাসনে বসতে হবে বলে মনে করা হচ্ছে। তবে জাপানের আইন অনুযায়ী, আইকো বিয়ে করলে সিংহাসনের অধিকার হারাবে এবং তার বদলে নারুহিতোর ছোট ভাইয়ের ছেলে প্রিন্স হিসাহিতো সিংহাসনে বসবে।
গত চার দশক মধ্যে জাপানের রাজ পরিবারে হিসাহিতোই প্রথম ছেলে। জাপানে প্রিন্সেসদের সিংহাসনের উত্তরাধকিারী করতে আইন পরিবর্তনের পরিকল্পনা চলছিল। কিন্তু হিসাহিতোর জন্ম হলে এ উদ্যোগ থেমে যায়।
এর আগে আইকোর ফুপু প্রিন্সেস সায়াকো বিয়ে করায় রাজমর্যাদা হারিয়ে সাধারণ গৃহবধূ হয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫১২ঘ.
bdnews24