ইসলামাবাদ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশে নৈরাজ্য বিস্তার না করার জন্য বৃহস্পতিবার আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। করাচির আদালত প্রাঙ্গণে মুশাররফ সমর্থকদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষে বুধবার ছয় আইনজীবীসহ মোট দশ জন নিহত হওয়ার পরদিন তিনি এ আহ্বান জানালেন।
পাকিস্তানের বৃহত্তম নগরী ও বাণিজ্যিক রাজধানী করাচির আদালত প্রাঙ্গণে মুশাররফ সমর্থকদের সঙ্গে আইনজীবীদের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বুধবার সহিংসতা ছড়িয়ে পড়লে বুধবার সেখানে বন্দুকধারীদের গুলিতে ৪ ব্যক্তি নিহত হয়। আদালত প্রাঙ্গণের পাশেই আইনজীবীদের চেম্বার ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলে পরে সেখান থেকে দুই নারী আইনজীবীসহ মোট ছয় আইনজীবীর পুড়ে কয়লা হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার সিন্ধুর প্রাদেশিক রাজধানী করাচির আদালতে প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী আরবাব গুলাম রহিমকে জুতাপেটা করার ঘটনার পর থেকেই শহরটিতে উত্তেজনা বাড়তে থাকে।
অন্যদিকে, পূর্বাঞ্চলীয় শহর লাহোরে মুশাররফ সমর্থক সাবেক মন্ত্রী শের আফগান নিয়াজিকে বিক্ষুব্ধ আইনজীবীরা মারধোর করে। এ দুটি ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী আইনজীবী স
bdnews24