২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদ পতনের পঞ্চম বর্ষপূর্তিতে কারফিউয়ের মাঝেও সহিংসতা

মার্কিন আগ্রাসনে বাগদাদ পতনের ৫ম বর্ষপূর্তিতে বুধবার কারফিউ জারি করেও সহিংসতা দমনে ব্যর্থ হয়েছে সরকার। সদর সিটিতে খন্ডকালীন কারফিউ জারি থাকার পরও শিয়া বস্তিতে সহিংসতায় অন্ততপক্ষে ডজনখানেক মানুষ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

বাগদাদ, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন আগ্রাসনে বাগদাদ পতনের ৫ম বর্ষপূর্তিতে বুধবার কারফিউ জারি করেও সহিংসতা দমনে ব্যর্থ হয়েছে সরকার। সদর সিটিতে খন্ডকালীন কারফিউ জারি থাকার পরও শিয়া বস্তিতে সহিংসতায় অন্ততপক্ষে ডজনখানেক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সদর সিটির শিয়া বস্তিতে বুধবার ভোররাতের সহিংসতায় ৬ জন নিহত হয়েছে। একইদিন সকালে আরেকটি বিস্ফোরণে নিহত হয়েছে আরও ৬ জন। আহত হয়েছে ১৪ জন। ৪টি মৃতদেহ এবং আহত ২৩ জনকে ইমাম আলী হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মেঝে ভেসে গেছে রক্তে। হাসপাতাল সূত্র জানায়, এর আগে মঙ্গলবার সহিংসতায় ইরাকে অন্তপক্ষে ১৫ জন নিহত হয়। আহত হয় ২০০ জন। ইরাকের এই অঞ্চলটি এ সপ্তাহে শিয়া নেতা মুক্তাদা আল সদরের মেহেদি আর্মি এবং মার্কিন ও ইরাকি বাহিনীর মধ্যে লড়াইক্ষেত্র হয়ে উঠেছে। ইরাক সরকার গত মাসে দক্ষিণাঞ্চলীয় নগরী বসরায় মেহেদি আর্মির ঘাঁটিতে দমনাভিযান শুরু করায় সদর বাহিনী সর্বস