২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোতে সংবিধান গৃহীত, জাতিসংঘের ক্ষমতা হস্তান্তর ১৫ জুন

স্বাধীনতা লাভের দুই মাসেরও কম সময়ের মধ্যে নতুন সংবিধান গ্রহণ করেছে কসোভে। জুন মাসের মাঝামাঝি নাগাদ জাতিসংঘ কসোভো তদারকির দায়িত্ব ছেড়ে দিলে এই সংবিধান কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

প্রিস্টিনা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বাধীনতা লাভের দুই মাসেরও কম সময়ের মধ্যে নতুন সংবিধান গ্রহণ করেছে কসোভে। জুন মাসের মাঝামাঝি নাগাদ জাতিসংঘ কসোভো তদারকির দায়িত্ব ছেড়ে দিলে এই সংবিধান কার্যকর হবে। বুধবার কোনো ভোটাভুটি ছাড়াই সংবিধান গ্রহণ করে কসোভোর পার্লামেন্ট। পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে গত ১৮ ফেব্র"য়ারি সার্বিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীনতার ঘোষণা দেয় জাতিগত আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ কসোভে। সংবিধানে কসোভোকে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক এবং অখণ্ড ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, কসোভো নিজেকে একটি মুক্ত, গণতান্ত্রিক ও শান্তিকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেটা হবে শান্তিপূর্ণ সব নাগারিকে আবাসভূমি। ১৯৯৯ সাল থেকে সার্বিয়ার বিচ্ছিন্ন প্রদেশ কসোভোর দেখভালের দায়িত্ব পালন করে এসেছে জাতিসংঘ। আগামী ১৫ জুন জাতিসংঘ সদ্য স্বাধীন এই দেশটির সমস্ত দায়িত্ব তাদের নেতা ও ইউরোপীয় ইউনিয়নের মিশনের কাছে হস্তান্তর করবে। এরপর থেকেই সংবিধান কার্যকর হবে। গত বছর নিরাপত্তা পরিষদে কসোভোর স্বাধীনতা পরিকল্পনা ও ইউরোপীয় ইউনিয়নের কাছে ক্ষমতা হস্তান্তর বিষয়ক একটি প্রস্তাবনা আটকে দিয়েছিল সার্বিয়ার মিত্র রাশিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, জাতিসংঘ কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে। কসোভোর জাতিসংঘ মিশন জানিয়েছে, তারা নিউইয়র্ক সদর দপ্তর থেকে নির্দেশনার অপেক্ষায় আছে। স্বাধীনতা লাভের পর কসোভো ইতিমধ্যে তাদের নিজেদের প্রায় সকল দায়িত্ব নিজেরাই পালন করছে। সংবিধানে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী, সাংবিধানিক আদালত ও গোয়েন্দা সংস্থা গঠনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নতুন সংবিধানে কসোভোর সংখ্যালঘু সার্বদের নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.