২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিং অলিম্পিক বয়কটের বিরোধী অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড বুধবার পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, তিনি বেইজিং অলিম্পিক বয়কটের বিরোধী। সেই সঙ্গে তিনি চীনকে তিব্বতের সঙ্গে সংলাপে বসে মানবাধিকার সমস্যার 'তাৎপর্যপূণর্ ' সমাধানের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

বেইজিং, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড বুধবার পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, তিনি বেইজিং অলিম্পিক বয়কটের বিরোধী। সেই সঙ্গে তিনি চীনকে তিব্বতের সঙ্গে সংলাপে বসে মানবাধিকার সমস্যার 'তাৎপর্যপূণর্ ' সমাধানের আহ্বান জানিয়েছেন। তিব্বতের রাজধানী লাসায় বৌদ্ধ ভিক্ষুদের ১৪ মার্চ এক শান্তিপূর্ণ র‌্যালি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে চীনে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হয়। কয়েকটি বিদেশি সংগঠন এবং কয়েকজন রাজনীতিবিদ এই অস্থির অবস্থার প্রেক্ষিতে সরকার এবং গণমাধ্যমগুলোকে ৮ থেকে ২৪ আগস্ট বেইজিং অলিম্পিক গেমস বয়কটের আহ্বান জানিয়েছে। রাড পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে ভাষণে বলেন, "অনেকে তিব্বতের সা