২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

দক্ষিণ কোরিয়ায় বুধবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বুধবার স্থানীয় সময় দুপুর ১২ টা পর্যন্ত মাত্র ২৩ দশমিক ৮ শতাংশ ভোট পড়ার কথা জানা গেছে। যেখানে চার বছর আগের পার্লামেন্ট নির্বাচনে এ সময় পর্যন্ত ভোট পড়েছিল ৩১ দশমিক ৫ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 06:58 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

সউল, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ কোরিয়ায় বুধবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বুধবার স্থানীয় সময় দুপুর ১২ টা পর্যন্ত মাত্র ২৩ দশমিক ৮ শতাংশ ভোট পড়ার কথা জানা গেছে। যেখানে চার বছর আগের পার্লামেন্ট নির্বাচনে এ সময় পর্যন্ত ভোট পড়েছিল ৩১ দশমিক ৫ শতাংশ। প্রসঙ্গত, নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপ থেকে ধারণা করা হচ্ছিল, নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়তে পারে। এমনটা হলে তা হবে দক্ষিণ কোরিয়া প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোটার উপস্থিতি। চার বছর আগের নির্বাচনেও ভোট পড়েছিল ৬০ দশমিক ৬ শতাংশ। ধারণা করা হচ্ছে, এ পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট লি মাইউং-বাকের নেতৃত্বাধীন রক্ষণশীল 'গ্র্যান্ড ন্যাশনাল পার্টি (জিএনপি) একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। নির্বাচনপূর্ব জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন দল জিএনপি পার্লামেন্টের ২৯৯ টি আসনের মধ্যে ১৬০ টি আসনে জয়ী হতে পারে। অন্যদিকে বিরোধীদল 'ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি' ১০০ টি আসন লাভ করতে পারে। জনমত জরিপ সঠিক হলে তা হবে গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথম বারের মতো রক্ষণশীলদের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন। গত ফেব্র"য়ারিতে প্রেসিডেন্ট হওয়ার পর লি প্রতিশ্র"তি দিয়েছিলেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশে নিয়ে আসবেন। প্রেসিডেন্ট লি সউলের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, "আমি বিশ্বাস করি নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। যা আমাদের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৪৪ ঘ.