ওয়াশিংটন, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার হলে ব্যাপক বিশৃঙ্খলা এবং গণহত্যার ঝুঁকির মুখে পড়বে ইরাক। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান এক প্রতিবেদনে রোববার একথা বলেছে।
মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং ইরাকে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার ডেভিড পেত্রাউস কংগ্রেসে ইরাক পরিস্থিতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন পেশ করার মাত্র দুদিন আগে 'ইন্সটিটিউট অব পিস' এর এই প্রতিবেদন প্রকাশিত হল।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইরাক ছাড়া এখনও অনেক দূরের পথ। এতে সতর্ক করে দিয়ে আরও বলা হয়, "ইরাকে থেকে দ্রুত সেনা প্রত্যাহার করা হলে এটি পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে। সেইসঙ্গে ব্যাপক বিশৃঙ্খলা এমনকী গণহত্যার মত ঘটনাও দেখা দিতে পারে।
এ প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করার জন্য হোয়াইট হাউসের কোনো মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫০ঘ.
bdnews24