২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৯ তামিল গেরিলা হত্যার দাবি শ্রীলঙ্কার

উত্তরাঞ্চলের এলটিটিই ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে সোমবার ৪৯ জন তামিল টাইগারকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

কলোম্বো, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তরাঞ্চলের এলটিটিই ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে সোমবার ৪৯ জন তামিল টাইগারকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। গেরিলা অধুষ্যিত কিলিনোচ্চিতে ব্ল্যাক টাইগার বা আত্মঘাতী ক্যাডারদের প্রশিক্ষণ ঘাঁটিতে ওই বিমান হামলা চালায় সেনাবাহিনী। আত্মঘাতী টাইগার গেরিলারা রোববার রাজধানীর কাছে একটি ম্যারাথন রেস চলাকালে এক মন্ত্রীসহ ১৩ জনকে হত্যা করার পরদিনই এই বিমান হামলা চালাল সেনারা। বিমান বাহিনী জাফনা উপদ্বীপে একটি গেরিলা বাঙ্কারেও হামলা চালিয়েছে। উত্তরাঞ্চলীয় লড়াই ক্ষেত্রে এ হামলায় গেরিলাদের পরাজয়ের কারণে এ অঞ্চলে আরও হামলা চলতে পারে বলে জনসাধারণকে সতর্ক করে দিয়েছে সেনাবাহিনী। 'মেডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি' জানায়, "উত্তরের লড়াইয়ে এলটিটিই'র পরাজয়ের কারণে গেরিলারা মরিয়া। তারা আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা নেবে। একারণে আমরনা রাজনীতিবিদদের আরও সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।" এলটিটিই'র উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে সেনা অভিযানের পরিপ্রেক্ষিতেই রোববার মন্ত্রীর ওপর টাইগারদের আত্মঘাতী হামলা হয়। সেনাবাহিনীর দাবি ওই অভিযানে ১ সেনা এবং ৪৭ গেরিলা নিহত হয়েছে। সোমবারের অভিযানে নিহত হয়েছে আরও দুই গেরিলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৩ঘ.