কাঠমান্ডু, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশেষত ভোটারদের নিরপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানকার জাতিসংঘ মিশন। সোমবার নির্বাচনী প্রচারাভিযানের শেষ দিনে তারা এ উদ্বেগের কথা জানাল। ওদিকে, সোমবারও রাজধানী কাঠমান্ডুতে একটি জনসভার কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে।
গত কয়দিনের নির্বাচনী সহিংসতায় নেপালে এ পর্যন্ত তিনজন নিহত এবং কমপক্ষে একশ' জন আহত হয়েছে।
মাধেশি জনগোষ্ঠী অধ্যুষিত দক্ষিণাঞ্চলের সশস্ত্র গ্র"পগুলোর নির্বাচন বানচালের হুমকি এবং মাওবাদী ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যকার সহিংসতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই নির্বাচনের দিনে নেপালে ২৪ ঘণ্টার জন্য সব ধরনের ব্যক্তিমালিকানাধীন ও জনপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা, নির্বাচনী কাজ এবং অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
দক্ষিণাঞ্চলের সংঘাতময় পরিস্থিতি নিয়ে নেপালে জাতিসংঘ মিশনের মুখপাত্র কিয়েরান ডুইয়ার বলেছেন, "এসব অঞ্চলের ভোটারদেরসহ সারা নেপালের ভোটারদেরই ভোটকেন্দ্রে আসার জন্য এবং নির্বিঘে
bdnews24