কাঠমান্ডু, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার উদ্দেশ্যে ওইদিন ২৪ ঘণ্টার জন্য সব ধরনের ব্যক্তিমালিকানাধীন ও জনপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা, নির্বাচনী কাজ এবং অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এটি ১৯৯৯ সালের পর নেপালে অনুষ্ঠেয় প্রথম জাতীয় নির্বাচন। 'কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি' বা সংবিধান পরিবর্তনে সক্ষম একটি 'গণপরিষদ' গঠনই এ নির্বাচনের লক্ষ্য। এ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে তার কয়েক শতকের রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে নেওয়া।
মাওবাদীদের সঙ্গে ২০০৬ সালে সরকারের সম্পাদিত শান্তি চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নির্বাচন। ওই চুক্তির আওতায় সাবেক মাওবাদী গেরিলা তাদের দশকব্যাপী সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয়।
তবে নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতল এলাকার বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন এ নির্বাচনে বিঘ
bdnews24