২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ তালেবানকে হত্যা করেছে ন্যাটো ও আফগান বাহিনী

আফগানিস্তানে কান্দাহারের পশ্চিমাঞ্চলে ন্যাটো ও আফগান বাহিনীর সঙ্গে শনিবার পৃথক দুটি সংঘর্ষে কমপক্ষে ১৫ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

কাবুল, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে কান্দাহারের পশ্চিমাঞ্চলে ন্যাটো ও আফগান বাহিনীর সঙ্গে শনিবার পৃথক দুটি সংঘর্ষে কমপক্ষে ১৫ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। কান্দাহার শহরের ৪০ কিলোমিটার পশ্চিমে শনিবার রাতে ওই দুটি সংঘর্ষেও ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্র দেশগুলো আফগানিস্তান সংকট মোকাবেলায় একটি দীর্ঘ স্থায়ী সমাধানে প্রতিশ্র"তিবদ্ধ- সদ্যসমাপ্ত ন্যাটো শীর্ষ সম্মেলনে এ ঘোষণার একদিন পরেই এই সংঘর্ষের ঘটনা ঘটল। এছাড়াও যুক্তরাষ্ট্র জানিয়েছে আফগানিস্তানে আরও ৩ হাজার ৫ শ' মেরিন সেনা মোতায়েন করছে তারা। একইসঙ্গে মিত্র দেশগুলোকে আফগানিস্তানে শক্তি বৃদ্ধিরও আহ্বান জানিয়েছে তারা। এই আহ্বানের প্রেক্ষিতে ফ্রান্স ৭শ' সেনা মোতায়নের প্রতিজ্ঞা করেছে। ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তালেবানরা আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের ফেরত পাঠানো এবং মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করার জন্য লড়াই করে আসছে। এই সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ছয় সহস্রাধিক লোক নিহত হয়েছে এবং এর এক-তৃতীয়ংশই বেসামরিক নাগরিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫৩৩ ঘ.