২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দাঙ্গা, ৪ জন নিহত

হাইতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণের বিক্ষোভ বৃহস্পতিবার দাঙ্গায় রূপ নেয়। সেদিন দেশটির দক্ষিণাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে চারজন মারা গেছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভকারীরা বৃহস্পতিবার লে কায়েস শহরে দাঙ্গা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 07:20 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

পোর্ট-অ-প্রিন্স, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণের বিক্ষোভ বৃহস্পতিবার দাঙ্গায় রূপ নেয়। সেদিন দেশটির দক্ষিণাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে চারজন মারা গেছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভকারীরা বৃহস্পতিবার লে কায়েস শহরে দাঙ্গা চালায়। এ সময় তারা দোকান-পাটে অগ্নিসংযোগ, শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলিবর্ষণ এবং জাতিসংঘের একটি কম্পাউন্ড থেকে কন্টেইনার লুট করে। বিক্ষোভকারীদের ওই সহিংস আচরণের নিন্দা জানিয়ে শুক্রবার হাইতির দক্ষিণাঞ্চলের এক সিনেটর গ্যাব্রিয়েল ফরচুন বলেন, "কমপক্ষে চারজন নিহত এবং আরও প্রায় ২০ জন আহত হয়েছে।" ফরচুন বলেন, "বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। কিন্তু কয়েকজন অপরাধীর অবাঞ্ছিত প্রবেশের কারণে তা বিনষ্ট হয়।" আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশ হাইতিতে গত কয়েক মাসে খাদ্য দ্রব্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছ। এর ফলে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট রেনে প্রেভালের সরকারের বিরুদ্ধে। তিনি ২০০৬ সালের নির্বাচনের মাধ্যমে হাইতির ক্ষমতায় আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩১৩ ঘ.