লন্ডন, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৮৬) বুকের ব্যাথায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিংহাম প্যালেস শুক্রবার এ খবর দিয়েছে।
প্রাসাদের এক মুখপাত্র বলেন, "বুকের ব্যাথার কারনে ফিলিপকে মধ্য লন্ডনের রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
তিনি জানান, ফিলিপকে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কতদিন সেখানে থাকার প্রয়োজন হতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
ওই মুখপাত্র আরও জনান, রাজ পরিবারের কোনো সদস্য ফিলিপকে দেখার জন্য হাসপাতালে গেছেন কিনা সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তার এ সপ্তাহের সমস্ত সরকারি কাজ স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৬ ঘ.
bdnews24