২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অর্থনীতিতে দুঃসময় যাচ্ছে: অর্থমন্ত্রী পলসন

মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন বলেছেন, দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে এবং দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। বৃহস্পতিবার বেইজিং সফরকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বেইজিং, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন বলেছেন, দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে এবং দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। বৃহস্পতিবার বেইজিং সফরকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে মার্কিন অর্থনীতি মন্দার ঝুঁকির মধ্যে আছে কিনা এ সংক্রান্ত একটি প্রশ্ন পলসন এড়িয়ে যান। এর আগে গত বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বারনানকি জানিয়েছিলেন তাদের অর্থনীতি মন্দার মধ্যে পড়ার সম্ভাবনা আছে। অর্থমন্ত্রী পলসন বলেন, "এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের অর্থনীতি একটি কঠিন সয়য়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে কারনে অর্থনীতি দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে।" মর্কিন অর্থনীতির বর্তমান এই দুরবস্থার জন্য হাইজিং ব্যবসার মন্দা অনেকাংশেই দায়ি। কিন্তু তিনি জানান, হাউজিং সেক্টরে একটি আঘাত প্রয়োজন ছিল। যুক্তরাষ্ট্রে বাড়ির দাম কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে পলসন বলেন, "এ সেক্টরে কিছু সংশোধনের প্রয়োজন আছে। যদিও সেটা সুখকর হবে না তারপরও প্রয়োজন।" পলসন বৃহস্পতিবারও চীনা মূদ্রার মূল্যবৃদ্ধির প্রশংসা করলেন। বুশ প্রশাসন দীর্ঘদিন ধরে এটা চাইছিল। চলতি বছরের প্রথম তিন মাসে চীনা মূদ্রা আরএমবি'র মূল্য বেড়েছে ৪ শতাংশ। আর ২০০৫ সালের জুলাই থেকে এই বৃদ্ধির পরিমাণ ১৮ শাতাংশ। 'চাইনিজ অ্যাকাডেমি অব সাইন্সে' দেওয়া এক বক্তৃতায় পলসন বলেন, "যদিও মূল্য বৃদ্ধির ফলে সমন্বয় প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি তারপরও এটা গুরুত্বপূর্ণ এবং আমরা একে স্বাগত জানাই। এ ধারা অব্যাহত থাকা উচিৎ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২০ ঘ.