২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন, জর্জিয়াকে আপাতত সদস্যপদ দিচ্ছে না ন্যাটো

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চাপের মুখেও ইউক্রেন ও জর্জিয়াকে আপাতত সদস্যপদ দিচ্ছে না ন্যাটো। বরং ডিসেম্বরে এই দু'দেশের অগ্রগতি পুনপর্যালোচনা করারই সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো নেতারা। বৃহস্পতিবার নেতারা এই সিদ্ধান্ত নেন। জোটের কূটনীতিকরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বুখারেস্ট, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চাপের মুখেও ইউক্রেন ও জর্জিয়াকে আপাতত সদস্যপদ দিচ্ছে না ন্যাটো। বরং ডিসেম্বরে এই দু'দেশের অগ্রগতি পুনপর্যালোচনা করারই সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো নেতারা। বৃহস্পতিবার নেতারা এই সিদ্ধান্ত নেন। জোটের কূটনীতিকরা একথা জানিয়েছেন। কূটনীতিকরা বলছেন, " ডিসেম্বরে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ওই দুই দেশের অগগ্রতি পুনপর্যালোচনা করে দেখার কথা রয়েছে। তবে এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের কোনো দিনক্ষণ নির্ধারণ করা নেই।" ইউক্রেন ও জজর্জিয়াকে এখনই জোটভুক্ত করতে না চাইলেও বৃহস্পতিবার বলকান প্রতিবেশী দেশ ক্রোয়েশিয়া এবং আলবেনিয়াকে ন্যাটোভুক্ত করার আমন্ত্রণ জানিয়েছেন নেতারা। ন্যাটোর এক কর্মকর্তা বলেছেন, এই আমন্ত্রণ নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবারই এ লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ঘ.