২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন ভাল আছেন: জাওয়াহিরি

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন অসুস্থ - ওয়েব সাইটে প্রকাশিত এমন খবর নাকচ করে বুধবার সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা আয়মন আল-জাওয়াহিরি বলেছেন, বিন লাদেন ভাল আছেন। ইন্টারনেটে প্রকাশিত ১০৪ মিনিটের এক অডিও বার্তায় বিন লাদেনের সহকারী ও চিকিৎসক জাওয়াহিরি বলেন, "শেখ ওসামা বিন লাদেন ভাল আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

দুবাই, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন অসুস্থ - ওয়েব সাইটে প্রকাশিত এমন খবর নাকচ করে বুধবার সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা আয়মন আল-জাওয়াহিরি বলেছেন, বিন লাদেন ভাল আছেন। ইন্টারনেটে প্রকাশিত ১০৪ মিনিটের এক অডিও বার্তায় বিন লাদেনের সহকারী ও চিকিৎসক জাওয়াহিরি বলেন, "শেখ ওসামা বিন লাদেন ভাল আছে। তার অসুস্থ হওয়া সংক্রান্ত খবর সর্বদাই বাজে মনোভাব থেকে প্রচার করা হয়।" বিন লাদেনের মতো জাওয়াহিরিও পাকিস্তান বা আফগানিস্তানে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। তবে জাওয়াহিরির এ বার্তা কোন জায়গা থেকে রেকর্ড করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। অডিও বার্তায় জাওয়াহিরি জাতিসংঘের নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলের ভেতরে-বাইরে ইহুদি স্থাপনায় হামলা চালানোরও হুমকি দিয়েছেন। জাওয়াহিরি বলেন, "জাতিসংঘ হচ্ছে ইসলাম ও মুসলমানদের শত্র"। তারা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করাসহ ইসরায়েলকে মুসলমানদের ভূখণ্ড দখলের বৈধতা দিয়েছে........ আর এ থেকেই আফগানিস্তান এবং ইরাকে ধর্মযোদ্ধাদের উপস্থিতি দেখা দিয়েছে।" টেপে জাওয়াহিরি ইহুদিদের ওপর হামলা চালানোরও আহ্বান জানান । তিনি বলেন, "আমাদের মুসলমান ভাইদের কাছে আমরা অঙ্গীকার করছি যে আল্লাহর সাহায্য ও নির্দেশনা মাফিক ইসরায়েল এবং ইসরায়েলের বাইরের ইহুদিদের ওপর হামলা চালানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাব।" যুক্তরাষ্ট্রের ধ্বংস শুরু হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এবং সরকারি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে "জয়ের" পর আল কায়েদা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। অডিও বার্তায় জাওয়াহিরি সোমালিয়া, ইরাক, আলজেরিয়া ও আফগানিস্তানের মতো উন্মুক্ত যুদ্ধ ময়দানের যোদ্ধাদের সঙ্গে যোগদানের জন্যও মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩২০ ঘ.