ওয়াশিংটন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনকে উৎসাহ যোগাতে এক গবেষককে ১০ লাখ ডলার ক্যান্সার পুরস্কার দেওয়া হয়েছে। ওই গবেষক টিউমারের কোষে অনুপস্থিত ডিএনএ থেকে ক্যান্সারের নতুন একটি ঔষুধ তৈরির পরিকল্পনা করেছেন।
ক্যান্সার গবেষণার ওপর মঙ্গলবার সংস্থাটি বার্ষিক গোতাম পুরস্কার প্রদান করে। প্রথমবারের এই পুরস্কারটি লাভ করেছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির কোষ জীব বিজ্ঞানের অধ্যাপক আলেকজান্ডার ভারশাভস্কি।
এই পুরস্কারের তহবিল ব্যবস্থাপক দুই জনের মধ্যে একজন হচ্ছেন হার্বাড মেডিকেল স্কুলের ড গেরি চুরহান। তিনি বলেন, "তার পরিকল্পনাটি পুরস্কার জিতেছে। কারণ এটি সত্যিই ক্যান্সার থেরাপির ক্ষেত্রে একটি মহান দৃষ্টিভঙ্গি।"
চুরহান রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে জানান, "সা
bdnews24