২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের সম্ভাবনা

জিম্বাবুয়ের মতাসীন দলের হিসাব অনুযায়ী, নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী মরগান সাভাঙ্গিরাইয়ের কাছে হারতে যাচ্ছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। কিন্তু সাভাঙ্গিরাই একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। সেকারণে তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠানে বাধ্য হতে পারেন মুগাবে। মতাসীন জানু-পিএফ পার্টির দুই কর্মকর্তা মঙ্গলবার এই সম্ভাবনার কথা বলেছেন। তাছাড়া, নির্বাচন পর্যবেণকারী একটি নিরপে দলও একই কথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

হারারে, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের মতাসীন দলের হিসাব অনুযায়ী, নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী মরগান সাভাঙ্গিরাইয়ের কাছে হারতে যাচ্ছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। কিন্তু সাভাঙ্গিরাই একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। সেকারণে তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠানে বাধ্য হতে পারেন মুগাবে। মতাসীন জানু-পিএফ পার্টির দুই কর্মকর্তা মঙ্গলবার এই সম্ভাবনার কথা বলেছেন। তাছাড়া, নির্বাচন পর্যবেণকারী একটি নিরপে দলও একই কথা বলেছে। মতাসীন জানু-পিএফ পার্টির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) প্রার্থী সাভাঙ্গিরাই নির্বাচনে ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট পাচ্ছেন। প্রেসিডেন্ট মুগাবে পাচ্ছেন ৪৩ শতাংশ ভোট। অপর প্রার্থী সিম্বা মাকোনি ৮ শতাংশ ভোট পেতে পারেন। জিম্বাবুয়ের আইন অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ ৫১ শতাংশ ভোট পেতে হয়। কিন্তু কোনো প্রার্থীই নির্বাচনে ৫১ ভাগ ভোট পাবেন বলে মনে হচ্ছে না। এ কারণেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ প্রয়োজন। 'জিম্বাবুয়ে ইলেকশন সাপোর্ট নেটওয়ার্কও (জেডইএসএন) জানিয়েছে, দ্বিতীয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা আছে। তাদের হিসাব অনুযায়ী, সাভাঙ্গিরাই ৪৯ দশমিক ৪ শতাংশ এবং মুগাবে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। অন্যদিকে, ম্যাকোনি পাচ্ছেন ৮ দশমিক ২ শতাংশ ভোট। তবে দ্বিতীয় দফায় ভোটাভুটি হলে বিরোধীরা জোট বাধতে পারে বলে মনে করা হচ্ছে। সেেেত্র প্রথম ভোটের তিন সপ্তাহ পরে দ্বিতীয় দফায় ভোট হতে পারে। এক পশ্চিমা কূটনীতিকও রয়টার্সকে জানিয়েছেন, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ প্রয়োজন পড়বে। এদিকে, মুগাবে জিম্বাবুয়ের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফল জালিয়াতির চেষ্টা করছেন