২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটোভুক্ত করতে চাপ দেবেন বুশ

রাশিয়ার প্রতিরোধ এবং ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখেও ইউক্রেন ও জার্জিয়াকে সদস্যপদ দেওয়ার জন্য ন্যাটোকে চাপ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রুমানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বুশ মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাত্রাবিরতি করেন। সেখানে প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

কিয়েভ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রতিরোধ এবং ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখেও ইউক্রেন ও জার্জিয়াকে সদস্যপদ দেওয়ার জন্য ন্যাটোকে চাপ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রুমানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বুশ মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাত্রাবিরতি করেন। সেখানে প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বুশ জানান, সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই পশ্চিমাপন্থি রাষ্ট্রকে ন্যাটোভুক্ত করার চেষ্টা ও ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বুখারেস্ট সম্মেলনে ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা-তদবির চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের প্রভাববলয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে চাইছে অভিযোগ করে রাশিয়া এর বিরোধিতা করে আসছে। এছাড়া, ফ্রান্স জানিয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়েনের এই দুই রাষ্ট্রকে ন্যাটোভুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করবে তারা। ভিক্টর ইউশেঙ্কোর সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে বুশ বলেন, "আপনার দেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্যই আপনাদের পরিকল্পনা সমর্থন করবে।" বুশ আরও বলেন, "এই সপ্তাহে বুখারেস্ট সম্মেলনে আমি যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কারভাবে তুলে ধরব। আমরা ইউক্রেন ও জর্জিয়ার এমএপি (মেম্বারশিপ অ্যাকশন প্ল্যান) সমর্থন করি।" মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেলে তা এই অঞ্চল ও বিশ্বের নিরাপত্তা জোরদার করতে আরও সহায়ক হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭০০ ঘ.