২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে মামলার মুখে তুরস্কের নেতারা

ক্ষমতাসীন 'একে' পার্টি বন্ধ করে দিতে সোমবার একটি মামলার শুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের সাংবিধানিক আদালত। ইসলামিক কর্মকাণ্ডের কারণে 'একে' পার্টি তুলে দেওয়াসহ প্রধানমন্ত্রীকে নিষিদ্ধ করা সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত নেয় আদালত। এতে করে তুরস্কে দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

আঙ্কারা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্ষমতাসীন 'একে' পার্টি বন্ধ করে দিতে সোমবার একটি মামলার শুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের সাংবিধানিক আদালত। ইসলামিক কর্মকাণ্ডের কারণে 'একে' পার্টি তুলে দেওয়াসহ প্রধানমন্ত্রীকে নিষিদ্ধ করা সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত নেয় আদালত। এতে করে তুরস্কে দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা দেখা দিয়েছে। তুরস্কে ইসলাম ভিত্তিক একে পার্টি এবং আর্মি জেনারেলদের নিয়ে গঠিত প্রভাবশালী ধর্মনিরপেক্ষ দলের মধ্যে দীর্ঘ বিরোধের জেরেই সাংবিধানিক আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। ইসলামিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একে পার্টি তুরস্কের ধর্মনিরপেক্ষতা ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে এবং তুরস্কে ইরানি ধাঁচের শাসনব্যবস্থা কায়েম করতে চাইছে বলে অভিযোগ করে আসছে বিরোধী শিবির। কিন্তু একে পার্টি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কোনো ইসলামিক কর্মসূচি নেই এবং এই মামলা তুরস্কের গণতন্ত্রের ওপর এক ধরনের আক্রমণ। উল্লেখ্য, একে পার্টি ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশে শক্তিশালী অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারের ধারা অব্যাহত রেখেছে। কিন্তু আদালতের প্রধান কৌসুলি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান, প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলসহ একে পার্টির ৭১ জন কর্মকর্তাকে ৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে পিটিশন দাখিল করেছেন। পরে আদালতের ১১ জন বিচারক সর্বসম্মতভাবে এই মামলার শুনানি অনুষ্ঠানের বিরল সিদ্ধান্ত নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ঘ.