২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরার সংঘর্ষে ২ শতাধিক লোকের প্রাণহানি

দক্ষিণাঞ্চলীয় তেল বন্দর বসরায় ইরাকি নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সপ্তাহব্যাপী সংঘর্ষে দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। সোমবার ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

বাগদাদ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণাঞ্চলীয় তেল বন্দর বসরায় ইরাকি নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সপ্তাহব্যাপী সংঘর্ষে দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। সোমবার ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন। মুখপাত্র ব্রিগেডিয়ার আব্দুল-করিম খালাফ বসরা থেকে টেলিফোনে রয়টার্স বলেন, "বসরায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৪২ জন ভয়ঙ্কর অপরাধীসহ ২১০ জনকে হত্যা, ৬০০ জনকে আহত এবং ১৫৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছি।" ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নির্দেশে গত মঙ্গলবার থেকে বসরায় সামরিক অভিযান শুরু হয়েছে। ইরাক সরকার জানিয়েছে, তাদের এ অভিযান বসরার রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে। তবে এ অভিযান ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদরের মেহদি আর্মির মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকা বসরার পার্শ্ববর্তী এলাকায়ও চালানো হচ্ছে। এমন প্রেক্ষাপটে মেহদি আর্মির মিলিশিয়ারা অভিযোগ করেছে যে, অক্টোবর মাসের প্রাদেশিক নির্বাচনের আগে সদরপন্থি আন্দোলন বানচাল করার চেষ্টায়ই এ অভিযান শুরু করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২২ ঘ.