২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নতুন মন্ত্রিসভার ২৪ সদস্যের শপথ গ্রহণ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সোমবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নতুন মন্ত্রিসভার ২৪ সদস্যকে শপথ পাঠ করিয়েছেন। এদের মধ্যে ১১ জনই আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ইসলামাবাদ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সোমবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নতুন মন্ত্রিসভার ২৪ সদস্যকে শপথ পাঠ করিয়েছেন। এদের মধ্যে ১১ জনই আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা। নতুন মন্ত্রিসভার বাকী সদস্যদের মধ্যে ৯ জন জোট সরকারের প্রধান শরীক নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগের নেতা। বাকী চার জনের ১জন স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য এবং ৩জন ছোট দুটি শরীক দলের নেতা। এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রেসিডেন্ট ভবনে নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে শপথ পাঠ করান। পিপিপির বর্তমান শীর্ষ নেতা এবং আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি ও তার ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি ওই শপথগ্রহণ অনুষ্ঠান বর্জন করেছিলেন। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও তাতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান জোট সরকারের প্রধান শরীক মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফও। শরীফ বরাবরই মুশাররফের পদত্যাগ দাবি করে আসছেন। নতুন সরকার মার্কিন মিত্র মুশাররফকে হটাবে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর তা আঁচ করে যুক্তরাষ্ট্রও মুশাররফকে পরিত্যাগ করতে পারে বলেও জল্পনা রয়েছে পাকিস্তানের গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে। পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, "আন্তর্জাতিক স