হারারে, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের সরকারি প্রাথমিক ফল প্রকাশ করা শুরু হয়েছে সোমবার সকালে।
ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার দীর্ঘ প্রায় ৩৬ ঘণ্টা পর সোমবার সকালে নির্বাচন কমিশনের এ ফল প্রকাশ শুরুর প্রেক্ষিতে দেশটির প্রধান বিরোধীদল অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতায় থাকার জন্য ভোট জালিয়াতির চেষ্টা করছেন।
তবে নির্বাচন কমিশন চেয়ারম্যান জর্জ চিউয়েশি বলেছেন, প্রথমবারের মতো একসঙ্গে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় ফলাফলের খুঁটিনাটি যাচাই-বাছাইয়ের জটিলতার কারণে এ বিলম্ব হচ্ছে।
সোমবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে নির্বাচন কমিশন ঘোষিত ছয়টি সংসদীয় আসনের ফলাফলে দেখা গেছে, মুগাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জানু-পিএফ এবং মরগান সাভাঙ্গিরাইয়ের নেতৃত্বাধীন বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) তিনটি করে আসনে বিজয়ী হয়েছে।
এর আগে গত রোববার এমডিসি এ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলের ভিত্তিতে বিজয় দাবি করে। কিন্তু "আগেভাগেই তাদের জয় দাবি করাটা অভ্যুত্থান প্রচেষ্টা বলেই গণ্য হবে" বলে বিরোধীদলকে সতর্ক করে দেয় মুগাবের সরকার।
১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে জিম্বাবুয়ের স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ২৮ বছরের শাসনামলের অবসান হবে, না-কি তিনি ষষ্ঠ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন
bdnews24