বাগদাদ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদের উত্তরে একটি গণকবর থেকে ১৪ টি মৃতদেহ উদ্ধার করেছে ইরাকি-মার্কিন বাহিনী। এসব মৃতদেহের কয়েকটিতে নির্যাতনের চিহ্ন ছিল। মার্কিন বাহিনী রোববার একথা বলেছে।
মার্কিন বাহিনী জানায়, "বাগদাদের ৯০ কিলোমিটার উত্তরপূর্বে মুকদাদিয়ার কাছে গণকবরটির সন্ধান মিলেছে। এই জায়গাটি আগে আল-কায়েদার দখলে ছিল।"
মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানায়, "মৃতদেহগুলো দুই থেকে ছয়মাস ধরে এই জায়গায় পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। কারও দেহে নির্যাতনের চিহ্ন আছে। আবার কারও মাথায় গুলির আঘাত আছে।"
ইরাকে প্রায়ই গণকবরের সন্ধান পাওয়া যায়। মার্কিন ও ইরাকি বাহিনী এই কবরগুলোর জন্য সুন্নি আল-কায়েদা জঙ্গিদের দায়ী করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১২ঘ.
bdnews24