২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ৫০টি ব্যারিকেড তুলে নেবে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচল সহজ করতে প্রায় ৫০টি ব্যারিকেড তুলে নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সফরের সময় ইসরায়েল এই প্রতিশ্র"তি দিয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

জেরুজালেম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচল সহজ করতে প্রায় ৫০টি ব্যারিকেড তুলে নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সফরের সময় ইসরায়েল এই প্রতিশ্র"তি দিয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়নি ইসরায়েল কোন কোন ব্যারিকেড তুলে নিতে রাজি হয়েছে। এর আগে ইসরায়েল কর্মকর্তারা জানান, পশ্চিম তীরের বিভিন্ন রাস্তার প্রায় ৫০টি ব্যারিকেড ও এক থেকে দুটি চেকপোস্ট সরিয়ে নেওয়ার ইচ্ছা ইসরায়েলের আছে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে ইসরায়েল পশ্চিম তীর থেকে সব ব্যারিকেড তুলে নেওয়ার ফিলিস্তিনিদের দাবি প্রত্যাখ্যান করে আসছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "পশ্চিম তুলে ফিলিস্তিনিদের চলচল সহজ করতে বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্র"তি দিয়েছে ইসরায়েল। প্রথম পদক্ষেপ হিসেবে রাস্তা থেকে ৫০টি ব্যারিকেড তুলে নেওয়া হবে। এছাড়া চেকপয়েন্টগুলোতে সুবিধা আরও বাড়ানো হবে যাতে সেখানে কাউকে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়।" ইসরায়েল এর আগেও এ রকম প্রতিশ্র"তি দিলেও তারা তা রক্ষা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২০ ঘ.