২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকির বসরা অভিযান যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকের বসরায় ইরাকি বাহিনীর অভিযানের প্রশংসা করলেও এবং ইরাকি বাহিনী দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক তা চাইলেও ওই অভিযান তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কারণ, এতে করে শিয়া বিদ্রোহিরা আবারও ফুঁসে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

বাগদাদ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকের বসরায় ইরাকি বাহিনীর অভিযানের প্রশংসা করলেও এবং ইরাকি বাহিনী দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক তা চাইলেও ওই অভিযান তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কারণ, এতে করে শিয়া বিদ্রোহিরা আবারও ফুঁসে উঠছে। শিয়া নেতা মুকতাদা আল-সদরের মেহদি আর্মির যোদ্ধাদের সঙ্গে ইরাকি বাহিনীর গত কয়েক দিন ধরে লড়াই চলছে দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে। প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সদরের এই গ্র"পকে 'নিষিদ্ধ' করেছে। তবে ইরাকি বাহিনীর খুব শিগগির এই যুদ্ধে জয়ের সম্ভাবনা ক্ষীণ। বরং সংঘাত ছড়িয়ে পড়েছে দক্ষিণাঞ্চল জুড়ে। এছাড়া রাজধানী বাগদাদেও সদরের সমর্থকরা সহিংস তৎপরতা বাড়িয়েছে। সদর অভিযোগ করেছেন, এই অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী মালিকি তার রাজনৈতিক বিরোধীদের দুর্বল করে ফেলতে চাইছেন। মার্কিন বাহিনীর ইরাক ছেড়ে চলে যাওয়ার চুড়ান্ত সময়সীমা মেনে নিতে মালিকি রাজি না হওয়ায় গত বছর মালিকি সরকার থেকে বেরিয়ে আসেন সদর। তারপরও সদর তার মেহদি আর্মিকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়ে রেখেছিলেন। কিন্তু সদর স