২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে এবার অনির্দিষ্টকালের কারফিউ

শিয়া মিলিশিয়াদের সঙ্গে ইরাকি নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে রাজধানী বাগদাদের কারফিউকে অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছে সরকার। এর আগে বৃস্পতিবার জারি করা তিন দিনের কারফিউর সময়সীমা রোববার সকালে শেষ হওয়ার কথা। তার আগেই শনিবার রাতে নতুন ওই ঘোষণা দেওয়া হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

বাগদাদ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শিয়া মিলিশিয়াদের সঙ্গে ইরাকি নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে রাজধানী বাগদাদের কারফিউকে অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছে সরকার। এর আগে বৃস্পতিবার জারি করা তিন দিনের কারফিউর সময়সীমা রোববার সকালে শেষ হওয়ার কথা। তার আগেই শনিবার রাতে নতুন ওই ঘোষণা দেওয়া হল। পাঁচদিন আগে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি নিরাপত্তা বাহিনীকে শিয়া মিলিশিয়া বাহিনীর সদস্যদের নিরস্ত্র করার অভিযান শুরুর নির্দেশ দেন। কিন্তু সরকারের নির্দেশের তোয়াক্কা না করে অনুসারীদের অস্ত্র জমা দিতে নিষেধ করেন শিয়া নেতা মুকতাদা আল-সদর। ফলে বাগদাদে সংঘর্ষ অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। সা