২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে বিরোধীদলের জয় দাবির বিরুদ্ধে সরকারের হুঁশিয়ারি

জিম্বাবুয়েতে শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলের ভিত্তিতে প্রধান বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ' (এমডিসি)-এর জয় দাবির সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে সরকার। বিরোধীদলকে সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সরকার বলেছে, "আগেভাগেই তাদের জয় দাবি করাটা অভ্যুত্থান প্রচেষ্টা বলেই গণ্য হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 05:57 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

হারারে, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলের ভিত্তিতে প্রধান বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ' (এমডিসি)-এর জয় দাবির সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে সরকার। বিরোধীদলকে সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সরকার বলেছে, "আগেভাগেই তাদের জয় দাবি করাটা অভ্যুত্থান প্রচেষ্টা বলেই গণ্য হবে।" ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে জিম্বাবুয়ের স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ২৮ বছরের শাসনামলের অবসান হবে, না-কি তিনি ষষ্ঠ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন