২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্রাট শাহজাহানের ছোরা নিলামে

মুঘল সম্রাট শাহজাহানের একটি ছোরা নিলামে উঠছে। আগামী ১০ এপ্রিল লন্ডনের বোনহ্যামস অকশন হাউসে ছোরাটির নিলাম হবে। ধারণা করা হচ্ছে, বিরল কারুকাজ করা সোনায় মোড়ানো ছোরাটির দাম উঠবে ১০ লাখ পাউন্ড। শুক্রবার আয়োজকরা একথা জানিয়েছেন। ঐতিহাসিক ওই ছোরাটি বর্তমানে ধনাঢ্য ফরাসি বস্ত্র ব্যবসায়ী জ্যাক ডেসেনফ্যানসের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। শাহজাহান ১৭ শতকে মুঘল সাম্রাজ্যের অধিপতি হিসেবে সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই ছোরাটি তার সংগ্রহে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

লন্ডন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মুঘল সম্রাট শাহজাহানের একটি ছোরা নিলামে উঠছে। আগামী ১০ এপ্রিল লন্ডনের বোনহ্যামস অকশন হাউসে ছোরাটির নিলাম হবে। ধারণা করা হচ্ছে, বিরল কারুকাজ করা সোনায় মোড়ানো ছোরাটির দাম উঠবে ১০ লাখ পাউন্ড। শুক্রবার আয়োজকরা একথা জানিয়েছেন। ঐতিহাসিক ওই ছোরাটি বর্তমানে ধনাঢ্য ফরাসি বস্ত্র ব্যবসায়ী জ্যাক ডেসেনফ্যানসের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। শাহজাহান ১৭ শতকে মুঘল সাম্রাজ্যের অধিপতি হিসেবে সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই ছোরাটি তার সংগ্রহে ছিল। তিনি ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন এবং তার পত