২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধী চক্রের হাতেই নিহত হন হারিরি: জাতিসংঘ

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি অপরাধী চক্রের হাতেই নিহত হয়েছিলেন। তথ্যপ্রমাণ থেকে সে আলামতই পাওয়া গেছে। জাতিসংঘের এক তদন্ত দল শুক্রবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি অপরাধী চক্রের হাতেই নিহত হয়েছিলেন। তথ্যপ্রমাণ থেকে সে আলামতই পাওয়া গেছে। জাতিসংঘের এক তদন্ত দল শুক্রবার একথা বলেছে। তদন্ত দলটি এ হত্যাকাণ্ডে কোনো সন্দেহভাজনের নাম বলেনি। তবে দলটি জানায়, একটি 'হারিরি নেটওয়ার্ক' রফিক হারিরিকে হত্যার আগে তাকে নজরে রেখেছিল। ২০০৫ সালে বৈরুতে একটি বড় ধরনের গাড়ী বোমা হামলায় সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিসহ আরও প্রায় ২২ জন লোক নিহত হয়। আগের বিভিন্ন তদন্তে হারিরি হত্যাকাণ্ডে সিরিয়া এবং লেবাননী গোয়েন্দা বাহিনীর ভূমিকা থেকে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু সিরিয়া এতে জড়িত থাকার কথা অস্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ঘ.