২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন উপকূলে সাগরে ডুবে ৭৫ সোমলি নিহত

সোমালিয়া থেকে সমুদ্রপথে ইয়েমেন যাওয়ার সময় বৃহস্পতিবার ইয়েমেন উপকূলের কাছে সাগরে ডুবে কমপক্ষে ৭৫ জন সোমালি নাগরিক নিহত হয়েছে। ইয়েমেনের এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

সানা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সোমালিয়া থেকে সমুদ্রপথে ইয়েমেন যাওয়ার সময় বৃহস্পতিবার ইয়েমেন উপকূলের কাছে সাগরে ডুবে কমপক্ষে ৭৫ জন সোমালি নাগরিক নিহত হয়েছে। ইয়েমেনের এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, নৌযানটির ক্যাপ্টেন উপকূলের কাছে এসে আরোহী প্রায় ২৫০ জনের মতো অভিবাসন প্রার্থীকে পানিতে লাফিয়ে পড়তে বাধ্য করেন। ক্যাপ্টেন তাদের বলেন, তীরে নৌকা ভেড়ানো নিরাপদ হবে না তাই সাঁতরে তীরে পৌঁছাতে হবে তাদের। আরোহীদের মধ্যে ১৮০ জন তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা ডুবে মারা যায়। উল্লেখ্য, ওই অঞ্চলের অনেক আফ্রিকান দেশের অভিবাসন প্রার্থীরাই ইয়েমেনে আসার চেষ্টা করে। কেননা তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং পশ্চিমা বিশ্বে যাওয়ার জন্য সহজ ট্রানজিট মনে করে ইয়েমেনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬৪০ ঘ.