২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তেজনা বাড়াল উ কোরিয়া

পশ্চিম উপকূলে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে শুক্রবার ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একটি বার্তা সংস্থা এই প্রতিবেদন ছেপেছে। বিশ্লেষকরা উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে ওয়াশিংটন এবং দক্ষিণ কোরিয়ার নতুন রক্ষণশীল সরকারের প্রতি রোষ বলেই মনে করছেন। উত্তর কোরিয়া সিউল সীমান্তে একটি যৌথ শিল্প পার্ক থেকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বহিস্কার করার একদিন পর এই পদক্ষেপ নিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

সিউল, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিম উপকূলে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে শুক্রবার ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একটি বার্তা সংস্থা এই প্রতিবেদন ছেপেছে। বিশ্লেষকরা উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে ওয়াশিংটন এবং দক্ষিণ কোরিয়ার নতুন রক্ষণশীল সরকারের প্রতি রোষ বলেই মনে করছেন। উত্তর কোরিয়া সিউল সীমান্তে একটি যৌথ শিল্প পার্ক থেকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বহিস্কার করার একদিন পর এই পদক্ষেপ নিল। সরকারি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়নহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া পশ্চিম সাগরের উপকূলীয় এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এগুলো স্বল্প পাল্লার। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। জাপানের কিও বিশ্ববিদ্যালয়ের কোরিয়া বিশেষজ্ঞ মাসাও ওকোনোগি বলেছেন, পিয়ংইয়ং এর মধ্য দিয়ে দুটো বার্তা পাঠাচ্ছে। আর তা হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে স্বচ্ছতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের চাপ এবং দক্ষিণ কোরিয়ার সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৩৪৬ ঘ.