বাগদাদ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বসরায় সহিংসতা অবসানের চেষ্টায় ইরাকের আইনপ্রণেতারা শুক্রবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডেকেছেন। শিয়া মিলিশিয়াদের ওপর সেনাবাহিনীর দমনাভিযান থেকে দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সহিংসতা এবং বাগদাদে গণবিক্ষোভের পরিপ্রেক্ষিতে বসছে এই জরুরি অধিবেশন।
কর্তৃপক্ষ রাজধানীতে তিনদিনের কারফিউ জারি করেছে। সহিংসতা বন্ধ করতেই নেওয়া হয়েছে এ ব্যবস্থা। শিয়া নেতা মুকতাদা আল সদরের সমর্থকদের ওপর মঙ্গলবার সরকারের দমনাভিযান শুরুর পর থেকে সহিংসতায় ইরাকে ১৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।
ইরাকের ২য় বৃহত্তম নগরীতে সংখ্যাগরিষ্ঠ শিয়া স
bdnews24