২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের নিরাপত্তা ব্যবস্থায় রাজি ইসরায়েল

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিরাপত্তার ব্যবস্তা করতে বেশ কিছু নতুন যান এবং সাজসরঞ্জাম পাঠাতে বুধবার রাজি হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সেইসঙ্গে পশ্চিম তীরের ব্যাবসায়িক ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞাও শিথিল করতে রাজি হয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

জেরুজালেম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিরাপত্তার ব্যবস্তা করতে বেশ কিছু নতুন যান এবং সাজসরঞ্জাম পাঠাতে বুধবার রাজি হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সেইসঙ্গে পশ্চিম তীরের ব্যাবসায়িক ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞাও শিথিল করতে রাজি হয়েছে ইসরায়েল। তবে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় এহুদ বারাক ফিলিস্তিেিনর ওপর থেকে বিধিনিষেধ খুব বেশি শিথিল করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন। সাংবাদিকদের বারাক বলেন, " ফিলিস্তিনিদের জীবনযাত্রা কিছুটা সহজ করার পথ নিচ্ছি আমরা। তবে এতে আমাদের নিরাপত্তা রক্ষার দায়দায়িত্বে খুব বেশি হেরফের করা হবে না। আমাদের পদক্ষেপটি আলোচনা সামনে এগিয়ে নেওয়া এবং ইতিবাচক পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ঘ.