পারচিনার, পাকিস্তান মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তে বৃহস্পতিবার একটি এম্বুলেন্সে সন্দেহভাজন জঙ্গি হামলায় কমপক্ষে ২ আধা সামরিক সেনাসহ ৬ জন নিহত হয়েছে। সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
ওই এম্বুলেন্সে করে লোকজনকে স্বাস্থ্য বিষয়ক একটি বৈঠকে নিয়ে যাওয়ার সময় কুররাম আদিবাসী এলাকায় এটি জঙ্গিদের রকেট চালিত গ্রেনেড হামলার শিকার হয়। অধিবাসীরা একথা জানিয়েছে।
এম্বুলেন্সে থাকা ২ আধাসামরিক সেনাসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। ওই এলাকার শীর্ষ রাজনৈতিক প্রশাসক জহিরুল ইসলাম একথা বলেছেন।
ওই অঞ্চলের প্রধান শহর পারাচিনার হাসপাতালের এক ডাক্তার এর আগে জানান, দ্ ুনার্সসহ ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, পাকিস্তানের আদিবাসী কুররাম অঞ্চলে শিয়া ও সুন্নি মুসলিম আদিবাসীদের মধ্যে সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ডিসেম্বরে এখানে গোষ্ঠীগত সহিংসতায় ৪০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৩ঘ.
bdnews24