২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকি সরকারের পদত্যাগের দাবিতে সদর সমর্থকদের ব্যাপক বিক্ষোভ

ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুসারীদের বিরুদ্ধে তিন দিন ধরে চলমান দমনাভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাজধানী বাগদাদে তার কয়েক লাখ সমর্থক ব্যাপক বিক্ষোভ করেছে। একইসঙ্গে তারা ইরাকে যুক্তরাষ্ট্রের সমর্থিত মালিকি সরকারের পদত্যাগের দাবিও জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

বাগদাদ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুসারীদের বিরুদ্ধে তিন দিন ধরে চলমান দমনাভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাজধানী বাগদাদে তার কয়েক লাখ সমর্থক ব্যাপক বিক্ষোভ করেছে। একইসঙ্গে তারা ইরাকে যুক্তরাষ্ট্রের সমর্থিত মালিকি সরকারের পদত্যাগের দাবিও জানিয়েছে। বাগদাদের সদর সিটি, কাদিমিয়া এবং শুলা জেলায় ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার লাখ লাখ লোক রাজপথে বিক্ষোভ করেছে। হুসেইন আবু আলি নামের সদর সিটির এক বাসিন্দা রয়টার্সকে বলেন, "আমরা মালিকি সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছি। এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে না। প্রতিনিধিত্ব করছে বুশ ও চেনির।" আবু আম্মার নামের অপর এক বাসিন্দা বলেন, "সরকার প্রাদেশিক নির্বাচনের আগে সদর এর আন্দোলন সমূলে উৎপাটন করতে চায়। আমরা