২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বত সঙ্কট নিয়ে জাতিসংঘের সরব হওয়া উচিত: এইচআরডব্লিউ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উচিত তিব্বত সংকট নিয়ে সরব হওয়া। জাতিসংঘ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর জেনেভা এডভোকেসি পরিচালক জুলিয়েট ডি রিভারো একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

বেইজিং মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উচিত তিব্বত সংকট নিয়ে সরব হওয়া। জাতিসংঘ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর জেনেভা এডভোকেসি পরিচালক জুলিয়েট ডি রিভারো একথা বলেছেন। তিব্বতি বিক্ষোভ নিয়ে চীন এখনও প্রচার-প্রচারণা চালাচ্ছে। উপরন্তু আগস্টে অলিম্পিক শুরুর আগে তিব্বতের এই বিক্ষোভ চীনকে আন্তর্জাতিক চাপের মুখে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার চীনের প্রেসিডেন্ট হু জিন তাওকে তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে আলোচনায় বসার কথা বলেছেন। প্রেসিডেন্ট হু বলেছেন, ভিক্ষুদের তিব্বত ও তাইওয়ানের স্বাধীনতার জন্য সহায়তা দান বন্ধ করতে হবে। সেইসঙ্গে অলিম্পিককে সামনে রেখে কোন রকম সহিংস ও বেআইনি কর্মসূচি গ্রহণ করাকে নিরুৎসাহিত করতে হবে। হিউমান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, জাতিসংঘের মানবাধিকার পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া,সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন তিব্বতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে প্রস্তাব উত্থাপন করলেও আলজেরিয়া, কিউবা, পাকিস্তান শ্রীলংকা ও জিম্বাবুয়ের সমর্থনে চীন সেই প্রস্তাবে বাধা দিয়েছে। জুলিয়েট ডি রিভেরো বলেন, " শুধু অধিকার নয় তিব্বত পরিস্থিতি নিয়ে কথা বলা এখন পরিষদের নৈতিক দায়িত্ব।" তিব্বতের রাজধানী লাসায় ১০ মার্চের বৌদ্ধ ভিক্ষুদের এক শান্তিপূর্ণ মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত। কয়েকদিন পরেই এ সংঘর্ষ দাঙ্গায় পরিণত হয়। লাসার অ-তিব্বতিদের ওপর আক্রমণকরাসহ তাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। চীন জানিয়েছে, সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে। তবে তিব্বতের নির্বাসিত সরকার বলেছে, নিহতের সংখ্যা ১ শ' ৪০ জন। এদের অধিকংশই তিব্বতি নিরাপত্তা কর্মী। এদিকে, বুধবার চীনা ও বিদেশি সাংবাদিকদের একটি ছোট দল লাসা গিয়ে পৌঁছেছে। তবে তারা চীন কর্তৃপক্ষের কঠোর নজরদারির মধ্যে রয়েছে। এ ঘটনায় তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, সাংবাদিকদের এই সফর ফলপ্রসু হবে যদি তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। লামা নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান, "শুধু তখনই আপনারা সত্যিকার পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৬ঘ.