২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির জনসমর্থন কমেছে

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন কমেছে। বুধবার প্রকাশিত 'এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল' এর এক জনমত জরিপ সূত্রে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ওয়াশিংটন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন কমেছে। বুধবার প্রকাশিত 'এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল' এর এক জনমত জরিপ সূত্রে একথা জানা গেছে। জরিপে দেখা গেছে, নিউ ইয়র্কের সিনেটর হিলারির প্রতি ইতিবাচক মনোভাব দুই সপ্তাহে আট শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ শতাংশ। আর তার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছেন ৪৮ শতাংশ মার্কিন ভোটার। হিলারি এ সপ্তাহে এক ভাষণে দাবি করেন, ১৯৯৬ সালে বসনিয়া সফরকালে তিনি স্নিপার রাইফেলের গুলির মুখে পড়েছিলেন। অবশ্য ওই দাবি করা ভুল হয়েছে বলেও এ সপ্তাহেই স্বীকার করেছেন তিনি। ওই দাবি করা এবং তা ভুল হয়েছে বলে স্বীকার করায় এ সপ্তাহে হিলারির জনসমর্থনে এই ধ্বস নেমেছে। হিলারির ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ইলিনয়ের সিনেটর বারাক ওবামার প্রতিও মার্কিন ভোটারদের ইতিবাচক মনোভাব কিছুটা কমেছে বলে জানা গেছে ওই জনমত জরিপে। এতে দেখা গেছে, ওবামার সমর্থন ৫১ শতাংশ থেকে দুই শতাংশ কমে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডেমোক্র্যাট হিলারি ও ওবামার মধ্যে এখন তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। ডেমোক্রেট দলীয় প্রার্থী বাছাই প্রতিযোগিতায় বিজয়ী প্রার্থী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের তালিকায় ইতিহাস সৃষ্টি হবে। কেননা, তখন হয় হিলারি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নতুবা ওবামা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। গত সোম ও মঙ্গলবার ৭০০ ভোটারের ওপর পরিচালিত এ জরিপের আরেকটি প্রশ্ন ছিল