কলকাতা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া ও পানির অভাবে একুশ শতকের শেষ নাগাদ বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকার প্রায় সাড়ে ১২ কোটি মানুষকে তাদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র সরে যেতে হবে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস এ কথা জানিয়েছে।
অস্ট্রেলিয়াভিত্তিক গ্রিনপিস প্রতিবেদনে জানিয়েছে, উষ্ণতা বৃদ্ধির ফলে ঘনবসতিপূর্ণ গাঙ্গেয় বদ্বীপ এলাকায় ঋতু পরিবর্তন অনিয়মিত হবে এবং চাষাবাদ ব্যবস্থা ভেঙে পড়বে।
বার্ষিক ৮ থেকে ৯ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনকারী ভারত বিশ্বের অন্যতম শীর্ষ পরিবেশ দূষণকারী দেশ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তারা এখন বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৪ শতাংশ নিঃসরণ করছে।
কলকাতায় প্রতিবেদন প্রকাশের পর গ্রিনপিসের জলবায়ু ও জ্বালানি বিষয়ক ভারতীয় প্রচারক ভিনুতা গোপাল বলেন, "এই অলঙ্ঘনীয় ঘটবে আর আমার এর জন্য অপেক্ষা করে থাকতে পারি না।"
তিনি আরও বলেন, "আমাদের এখনই এমন নীতিমালা গ্রহণ করা প্রয়োজন যা জলবায়ু পরিবর্তনের ধ্বংসের ঝুঁকি কমাবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখেই অর্থনৈতিক উন্নয়নের দিকে এগুতে হবে।"
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের সর্বশেষ প্রতিবেদনে সতর্ক করে দিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে রোগের প্রার্দুভাব বৃদ্ধি, যুগ যুগ ধরে চলে আসা জীবনযাপন রীতিতে পরিবর্তন এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
গ্রিনপিস বলেছে, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে কমপক্ষে ৩০ কোটি মানুষ সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ মিটার উচ্চতার নিচে বসবাস করে।
প্রতিবেদনটির লেখক ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক সুধির শেলা রাজন বলেন, "উষ্ণতা বাড়ার ক্ষতিকর ফলাফল আমরা এখনই দেখতে পাচ্ছি। এই কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সা
bdnews24