২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের চেয়ে ইরাক বেশি স্থিতিশীল: ব্রিটিশ প্রতিবেদন

ইরাক পরিস্থিতি আফগানিস্তানের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। মঙ্গলবার প্রকাশিত এক ব্রিটিশ প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক পরিস্থিতি আফগানিস্তানের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। মঙ্গলবার প্রকাশিত এক ব্রিটিশ প্রতিবেদনে একথা বলা হয়েছে। ব্রিটেন ভিত্তিক 'জেনিস ইনফরমেশন' গ্র"পের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অস্থিতিশীল দেশগুলোর মধ্যে আফগানিস্তানের অবস্থান তৃতীয়। প্রথম অবস্থানে রয়েছে গাজা ও পশ্চিম তীর এবং দ্বিতীয় অবস্থানে সোমালিয়া। তুলনামূলকভাবে ইরাক ভালো অবস্থানে রয়েছে। ইরাকের অবস্থান ২২তম। 'জেনিস কান্ট্রি রিস্ক রেটিং' শীর্ষক প্রতিবেদনটি সংস্থাটির এ ধরনের প্রথম প্রতিবেদন। তবে এতে কোনো তুলনামূলক তথ্য নেই। ২০০৭ সালে ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ইরাকের অবস্থান ছিল দ্বিতীয়। অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে ওই তালিকায় আফগানিস্তানের অবস্থান ছিল অষ্টম স্থানে। জেনিস এর তালিকায় স্থিতিশীল রাষ্ট্রের মধ্যে ২২তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মাদক কেনাবেচার রুট হিসেবে ব্যবহৃত হওয়া এবং সমাজে অস্ত্রের উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্র অষ্ট্রেলিয়া ও পর্তুগালের নিচে অবস্থান করছে। স্থিতিশীল রাষ্ট্রের তালিকার শীর্ষে আছে ভ্যাটিকান সিটি। এরপরপরই আছে পর্যায়ক্রমে সুইডেন, লুক্সেমবার্গ ও মোনাকো। জেনিস কান্ট্রি রিস্কের ব্যবস্থাপনা সম্পাদক ক্রিস্টিয়ান লি মিরে বলেন, "ইরাক আফগানিস্তানের চেয়ে স্থিতিশীল রাষ্ট্র।" তিনি আরও জানান, ইরাকে স্থিতিশীল রাষ্ট্রের অনেক উপাদান রয়েছে। আর এগুলোর কারণে ইরাক ভাল অবস্থানে রয়েছে। এই উপাদানগুলো হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণ আন্তর্জাতিক সেনা উপস্থিতি, তেলের উচ্চ মূল্য অর্থনীতিকে উজ্জীবিত করে রেখেছে এবং সংঘর্ষের পরিমাণ কমেছে । তিনি বলেন, "সেই তুলনায় আফগানিস্তান পরিস্থিতির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কেননা আফগানিস্তানের অর্থনীতি শতকরা ৫০ ভাগ আফিম উৎপাদনের ওপর নির্ভরশীল এবং অন্যান্য সম্পদ অর্থনীতিতে খুব সামান্য অবদান রাখে । ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আক্রমণে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দুই বছরে আফগানিস্তানে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় গত গ্রীষ্ম থেকে ইরাকে সংঘর্ষ ৬০ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৫৪৬ঘ.